পূর্ববর্তী সরকারের আমলে অবৈধভাবে দখল কিংবা বিতরণ করা সরকারি জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি সুরক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং তৎপর। অতীতে কীভাবে এসব জমি বেআইনিভাবে হাতবদল হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই দুর্নীতিবাজ দখলদারদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা জবরদখল করা হয়েছিল। এমনকি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতার আশ্রয়ে-প্রশ্রয়ে এই অবৈধ দখলদারিত্ব চলেছে। বর্তমান প্রশাসন সেই জবরদখল সংস্কৃতির অবসান ঘটাতে বদ্ধপরিকর।
অবৈধভাবে দখলকৃত প্রতিটি ইঞ্চিসম্পত্তি উদ্ধার করে তা পুনরায় রাষ্ট্রীয় কল্যাণে ব্যবহার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তির অপব্যবহার রোধে এই উদ্ধার অভিযান নিয়মিত চলবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক