মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের মেখল মাদরাসার মুহতামিম ওসমান ফয়েজী ইন্তেকাল করেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিউস সুন্নাহ মেখলের মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওসমান ফয়েজী (রহ.) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর এই প্রয়াণে দেশের আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারাজীবন ইসলামী শিক্ষা বিস্তার এবং নৈতিক সমাজ গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর জানাজা ও দাফন সম্পন্ন করার বিষয়ে মাদরাসা কতৃপক্ষ পরবর্তীতে বিস্তারিত জানাবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আল্লামা ওসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন। শোকবার্তায় নেতারা মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা উল্লেখ করেন, দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর অবদান জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আলেম-ওলামাদের ঐক্য এবং দেশের সার্বিক শান্তি বজায় রাখতে তাঁর দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় হক্কানি আলেমদের ওপর চলা জুলুম-নির্যাতনের বিরুদ্ধেও তিনি সবসময় আপসহীন ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য যে, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে দেশের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ওলামায়ে কেরামের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল। কিন্তু বরেণ্য এই আলেমে দ্বীন কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। অন্যদিকে, দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারাও তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আল্লামা ওসমান ফয়েজী ছিলেন এ দেশের তৌহিদী জনতার এক মুরুব্বি, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশ ও জাতির কল্যাণে তাঁর এই অবদান নতুন প্রজন্মকে সবসময় অনুপ্রাণিত করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD