মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতাকে ছাড়ার অভিযোগে ওসির অপসারণ দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজতে নেওয়ার পর কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়ায় জনমনে অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে।

ঘটনার জেরে সোমবার রাতে পৌর শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার প্রত্যাহার এবং ওই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD