মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নিত্যপণ্যের দামে দিশাহারা নিম্ন-মধ্যবিত্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও নিম্ন-মধ্যবিত্ত মানুষের স্বস্তি ফিরছে না। বাজারে পণ্যের দাম কমার চেয়ে জীবনযাত্রার মোট ব্যয় এখনো অনেক বেশি। মানুষের আয় বাড়ছে না, বাড়ছে বাজার খরচ। যেমন-চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসের দামের চাপে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।

জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দীর্ঘদিনের সিন্ডিকেট এবং বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের ভুল অর্থনৈতিক নীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল। সেই দুঃশাসনের রেশ কাটতে না কাটতেই বর্তমান বাজারে মূল্যস্ফীতির ধাক্কা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। সাধারণ ক্রেতারা বলছেন, শুধু দুয়েকটি পণ্যের দাম সামান্য কমলেই সামগ্রিক স্বস্তি আসে না, কারণ বাসাভাড়া, যাতায়াত এবং চিকিৎসাসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহুগুণ বেড়ে গেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, বাজার মনিটরিং আরও কঠোর করা না গেলে এবং উৎপাদন খরচ কমানোর কার্যকর উদ্যোগ না নিলে নিম্ন ও মধ্যবিত্তের এই সংকট কাটবে না। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা ও রেশন কার্ডের আওতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই চাকা থামানো সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD