চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘ সময় সচলের পর ট্রমা সেন্টারটি ফের বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় সাধারণ রোগীরা। বিশেষ করে মহাসড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত গুরুতর রোগীরা সময়মতো জরুরি চিকিৎসাসেবা না পেয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। আকস্মিক এই সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় পুরো উপজেলা জুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২০১৩ সালে অত্যন্ত ঘটা করে নির্মাণ করা হয় লোহাগাড়া ট্রমা সেন্টারটি। উদ্দেশ্য ছিল দ্রুততম সময়ে সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিন ধরে নানা অনিয়ম, জনবল সংকট এবং অব্যবস্থাপনার কারণে সেন্টারটির কার্যক্রম ব্যাহত হয়ে আসছিল। মাঝেমধ্যে চালুর ঘোষণা দেওয়া হলেও তা স্থায়ী রূপ লাভ করেনি। স্থানীয় সচেতন মহল দ্রুত এই ট্রমা সেন্টারটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন যাতে সাধারণ মানুষ নিয়মিত চিকিৎসা সেবা পেতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক