নেত্রকোনার মদন উপজেলার বালালী বাঘমারা উচ্চবিদ্যালয়ের স্টোররুমের পুরোনো ও অব্যবহৃত কিছু আসবাবপত্র বিক্রির প্রক্রিয়া নিয়ে বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক জটিলতা চল আসছিল। এই আসবাবপত্র বিক্রির অস্বচ্ছ অভিযোগকে কেন্দ্র করে মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এক অফিস সহকারীর মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিষয়টি স্থানীয় জনমনেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণমাধ্যমকে জানান, এই অনিয়ম ও আসবিক বিক্রির বিষয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছিলেন। কিন্তু তিনি সাংবাদিকদের কাছে সত্য তুলে ধরার কারণে ওই অফিস সহকারী ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রধান শিক্ষকের অভিযোগ, সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার জেরে অফিস সহকারী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরবর্তীতে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বর্তমানে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে চরম আতঙ্ক বিরাজ করছে এবং শিক্ষক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর প্রধান শিক্ষক তার নিজের ও বিদ্যালয়ের অন্যান্য স্টাফদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিদ্যালয়ের মতো একটি পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শৃঙ্খলাবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন ঔদ্ধত্য দেখানোর সাহস না পায়।
আরববাংলা টিভি/ডেস্ক