সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

নোবিপ্রবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়, যা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জোন, হলগুলোর আশপাশ এবং শ্রেণিকক্ষের বাইরের এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা এবং জমে থাকা বৃষ্টির পানি অপসারণে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বিভিন্ন ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কার করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ শিক্ষার্থী এবং পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে মশার কামড় থেকে বাঁচার উপায়, ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর অনুভূত হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের জানান, সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে তাদের এই ধারাবাহিক সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে ইতিবাচক রাজনৈতিক চর্চা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD