সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

ফটিকছড়িতে মাদকবিরোধী ৬ কিমি পদযাত্রা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ

মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে ফটিকছড়ি উত্তর উপজেলায় ৬ কিলোমিটার দীর্ঘ এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজজীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে এই মহতী উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ফটিকছড়ি উত্তরে শুরু হওয়া এই পদযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদক ও সন্ত্রাসবিরোধী নানা ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজকর্মীরা মনে করছেন, এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ফটিকছড়ির তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD