সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সাংবাদিকদের সভাকক্ষ ছাড়ার নির্দেশ হুইপ নিজানের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

কুমিল্লা জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভার মূল আলোচনা শুরুর আগে সাংবাদিকদের সভাকক্ষ ছাড়তে বলেছেন জাতীয় সংসদের হুইপ এবং কুমিল্লার আইনশৃঙ্খলা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

সাংবাদিকরা সভাকক্ষে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহের জন্য ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনি সাংবাদিকদের ছবি তোলা শেষ করে পাশের কক্ষে চলে যাওয়ার নির্দেশ দেন। এমন পরিস্থিতিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের বাধা প্রদান স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে মন্তব্য করেছেন উপস্থিত সংবাদকর্মীরা।

সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে গণমাধ্যমের উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল। কিন্তু মূল আলোচনা শুরুর আগেই সাংবাদিকদের বের করে দেওয়ায় সভার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে স্থানীয় সাংবাদিকদের সংগঠনগুলোর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD