বিএনপির সিনিয়র নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্দিষ্ট দল ধর্মের নামে নোংরা রাজনীতি করছে এবং সাধারণ মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করার ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ বাস্তবে তারা এলাকায় নরক তথা দোজখের আগুন জ্বালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। ইসলামের মূল লক্ষ্য হলো মানবসেবা ও শান্তি প্রতিষ্ঠা, কিন্তু সেদিকে তাদের কোনো মনোযোগ নেই। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমকে জানান, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে দেশবাসীর ওপর দমনপীড়ন চালিয়েছিল, এই চক্রগুলো ঠিক একই কায়দায় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্রকামী জনগণ এদের এই জঘন্য চক্রান্ত আর সফল হতে দেবে না। অবিলম্বে এসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যেভাবে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি কিছু উগ্রপন্থী গোষ্ঠী এখন ধর্মের লেবাস পরে সমাজে বিশৃঙ্খলা ছড়াতে চাইছে। তবে দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
আরববাংলা টিভি/ডেস্ক