দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দেশের বিভিন্ন অঞ্চলের সড়কব্যবস্থা চরম বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে গ্রামীণ ও আঞ্চলিক যোগাযোগ মাধ্যমগুলোতে খানাখন্দে ভরা সড়কে যাতায়াতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক ও ভাঙা সেতুগুলো যেন এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের ছোট-বড় দুর্ঘটনা। ঝুকিপূর্ণ এসব যাতায়াত ব্যবস্থার কারণে সাধারণ পথচারী ও যাত্রীদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে।
সম্প্রতি সাংবাদিকদের এমনটাই জানান স্থানীয় ভুক্তভোগী ও যাত্রীরা। নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীতে লক্ষ্মীপুর-দত্তপাড়া-চাটখিল-খিলপাড়া সড়কের মেরামতের কাজ শেষ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই আবার বেহাল দশা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে এসব গর্তে পানি জমে আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয় জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় সড়ক ও সেতুগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন বা সংস্কার হচ্ছে না, যা বর্তমান সময়ে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক