সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

গৌরীপুরে যুবলীগ নেতার গুদাম থেকে সার জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতার গুদাম থেকে অবৈধভাবে মজুতকৃত তিন শত পঞ্চান্ন কেজি সার জব্দ করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পালুহাটি বাজারের ব্যবসায়ী ও কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম সুজন এর গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়।

সুজন অচিন্তপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি বাজারে দীর্ঘ দিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে এবং অবৈধ মজুত উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

কৃষি ঋতুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই সারগুলো মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নেতা পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD