বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্ঘটনাকবলিত এফবি মায়ের দোয়া ট্রলারের উদ্ধার হওয়া ১৪ জেলে পরিবারকে জরুরি খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেল ৫টায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারে দুর্ঘটনাকবলিত জেলেদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাগরে আকস্মিক দুর্যোগ ও দুর্ঘটনার কবле পডার পর এই মৎস্যজীবীরা চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েন। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে দুর্গত জেলে পরিবারগুলোর মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক