রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিদেশিদের পাসপোর্ট আটকে রাখা মহসিন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ৬৩ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট অবৈধভাবে জমা রেখে আলোচনায় আসা মোহাম্মদ মহসিনকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার নগরের খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মহসিনের বয়স ৩৭ বছর। তার বাবার নাম জাহাঙ্গীর আলম, মায়ের নাম মাসুদা আক্তার এবং স্ত্রীর নাম নুসরাত জাহান স্নিগ্ধা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশি নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে জিম্মি করে বা নানা ধরনের হয়রানি করার উদ্দেশ্যে তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রাখত। এই ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ বর্তমানে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নানা অনিয়ম এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অনেকেই পার পেয়ে গেলেও, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সাধারণ মানুষ আশা প্রকাশ করেছে যে, এই ঘটনার পেছনে থাকা প্রকৃত কুশীলবদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD