নারায়ণগঞ্জে ফেরার জন্য গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা থেকে বাসে উঠেছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাঁর মনে হলো, বাসে থাকা কয়েকজন আসলে সাধারণ যাত্রী নয়। কিছুক্ষণ পর তাঁর সন্দেহ সত্যি প্রমাণিত হয় এবং ছিনতাইকারীরা তাঁর বুকে ছুরি ধরে ৫ লাখ টাকা দাবি করে বসেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বাসে ওঠার পরপরই যাত্রীবেশে থাকা ওই দুষ্কৃতকারীদের গতিবিধি তাঁর কাছে রহস্যজনক মনে হয়েছিল। বাসটি নির্দিষ্ট কিছু দূর অতিক্রম করার পর পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে। অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয় ওই চক্রটি এবং ধারালো অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে তাঁর কাছে থাকা ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ ঘটনায় এলাকায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের দুষ্কৃতকারী চক্রকে দমনে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। পুলিশ দ্রুতই জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে।
আরববাংলা টিভি/ডেস্ক