শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

পদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে ভারতে উদ্ধার ১১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির এক মর্মান্তিক ঘটনায় নিখোঁজ হওয়া ১১ বাংলাদেশিকে ভারতের জলসীমা থেকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এই দুর্ঘটনায় এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যার সন্ধানে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীর ওই পয়েন্টে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বোঝার কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকে জানান যে, দুর্ঘটনার পর পরই নদী পারাপারের অন্যান্য নৌকার মাঝিরা উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তীতে নিখোঁজ ব্যক্তিদের একটি অংশ স্রোতের টানে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর জহুরপুর এলাকার মোস্তফা ও তার স্ত্রী। এই আকস্মিক দুর্ঘটনায় নদীর দুই পাড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বিজিবি-বিএসএফের যৌথ তৎপরতা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD