শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

আনোয়ারায় সেলুনে নরসুন্দরের আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ সেলুনের ভেতর থেকে নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার একটি সেলুন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নেপাল রবি দাশ ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সেলুনের ভেতরে তাকে ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ মর্মে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD