আদর্শ দিয়ে মোকাবিলা করতে না পেরে কেউ কেউ নানা ধরনের ট্যাগ দিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার দুপুরে ফেনী শহর ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ শিক্ষার্থীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় মেধা ও মননশীলতার চর্চা করে আসছে এবং দেশের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা সাধারণ মানুষ ও সচেতন ছাত্রসমাজ ঘৃণাভ প্রত্যাখ্যান করেছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও শিবিরের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ গঠনে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেনী শহর জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথিদের ধন্যবাদ জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক