প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ এক ঐতিহাসিক লড়াই করে গেছেন। এ দেশের মানুষের অধিকার রক্ষা এবং আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ের এক বিমূর্ত প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন শহীদ আবরার ফাহাদ। তাঁকে নিয়ে সমগ্র জাতি আজ গর্ববোধ করে। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের যেকোনো ধরনের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অতীতেও সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ভিন্নমতের কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছিল। ওই সময় কার্যত নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসরদের কালিমালিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করে দেশবাসী। শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের নানা দমনপীড়ন ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে যে কটি কণ্ঠস্বর জোরালোভাবে উঠেছিল, তাদের মধ্যে আবরার ফাহাদ অন্যতম। তাঁর এই আত্মত্যাগ দেশের তরুণ সমাজকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকতে অনুপ্রেরণা জুগিয়ে আসছে।
আরববাংলা টিভি/ডেস্ক