ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী। এতে বহু হুতি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সংশ্লিষ্ট সামরিক সূত্র।
দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা শক্তি জড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে এই বিমান হামলা সংঘাতকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমকে জানান, হামলার পর ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে ইয়েমেনের এই সংকটের পেছনে নানা রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বৈদেশিক নীতিতে নানা ধরনের প্রভাব দেখা যেত। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনের এই ঘটনাগুলো অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক