শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ইহুদি নববর্ষের শুভেচ্ছা জানালেন নিউইয়র্কের মেয়র মামদানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

ইহুদি নববর্ষ রোশ হাশানা উপলক্ষে নিউইয়র্কের ইহুদি সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ইহুদি নিউইয়র্কবাসীর জন্য একটি আনন্দময়, শান্তিপূর্ণ ও অর্থপূর্ণ বছর কামনা করেছেন।

মেয়র মামদানি তার বার্তায় উল্লেখ করেন যে, নিউইয়র্ক শহরের বৈচিত্র্যময় সংস্কৃতি ও অগ্রযাত্রায় ইহুদি সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরীর বিভিন্ন প্রান্তে বসবাসরত এই সম্প্রদায়ের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সকল নাগরিকের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন।

স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে নগর প্রশাসন জানায়, মেয়রের এই শুভেচ্ছা বার্তা নগরীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে নিউইয়র্ক সিটির দীর্ঘদিনের বহুসাংস্কৃতিক ঐতিহ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বজায় রাখা সম্ভব হয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD