কুমিল্লার দেবীদ্বারে আলম হাজারী নামের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে। তবে তার আগের রাজনৈতিক পরিচয় অনুযায়ী তিনি কার্যত নিষিদ্ধ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও মিটিংয়ে নিয়মিত অর্থের জোগান দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনি প্রক্রিয়া শেষে তাকে যথাযথ আদালতে সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক