শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

গঙ্গা চুক্তি নবায়নে ন্যায্য অধিকার চায় সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে ন্যায্যতা, আন্তর্জাতিক আইন ও পানির প্রবাহ নিশ্চিত করার আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এক অনুষ্ঠানে সরকারের এই অবস্থানের কথা তুলে ধরে বলা হয়, দেশের স্বার্থ রক্ষা করে এবং জনগণের নায্য অধিকার নিশ্চিত করেই প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

দীর্ঘমেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হয়ে আসার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার পানির নায্য হিস্যা পাওয়ার বিষয়ে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে। কূটনৈতিক ও বিশেষজ্ঞ মহলের মতে, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা এবং কৃষিকাজের ওপর গঙ্গা নদীর পানিপ্রবাহের গুরুত্ব অপরিসীম। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নতজানু নীতির কারণে দেশের স্বার্থে সঠিক ভূমিকা রাখা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো দেশের পানির নায্য অধিকার আদায়ের ব্যাপারে অত্যন্ত সোচ্চার রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, আন্তর্জাতিক নদী আইন এবং যৌথ নদীর পানি ব্যবস্থাপনার নীতিমালা অনুযায়ী বাংলাদেশের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক। চুক্তি নবায়নের এই প্রক্রিয়ায় কার্যকর আলোচনার মাধ্যমে দেশের কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষায় পানির প্রবাহ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যাতে কোনোভাবেই দেশের মানুষ বঞ্চিত না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD