গ্যাস সংকট সম্পূর্ণ সাময়িক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেশের সার্বিক গ্যাস সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। সাগরে আমদানি করা গ্যাস সংরক্ষণের দুটি জাহাজের একটিতে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হওয়ায় সম্প্রতি এই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।
সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জাহাজটির বিকল্প ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে সরকারের এই তৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি ও জনজীবন বারবার স্থবির হয়ে পড়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন ও নির্বাচিত সরকারের দূরদর্শী পদক্ষেপে সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হচ্ছে। কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে বর্তমান প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক