শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন টার্মিনাল নির্মাণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা ও সরবরাহ বিঘ্নের মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি সরবরাহ অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক একশ কোটি ঘনফুটের বেশি ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে দেশের প্রথম ল্যান্ডভিত্তিক বা ভূ-গর্ভস্থ এলএনজি টার্মিনাল নির্মাণের কাজও শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতের টেকসই উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর ইতিবাচক অংশগ্রহণে দেশের জ্বালানি খাতকে একটি শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানোর কাজ চলছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দেশের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ধিত এলএনজি আমদানি এবং তা সংরক্ষণের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হলে দেশীয় শিল্প কারখানার উৎপাদন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। মহেশখালীতে প্রস্তাবিত এফএসআরইউ এবং ল্যান্ডভিত্তিক টার্মিনাল নির্মিত হলে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ জনগণের পাশাপাশি শিল্প খাতের দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট নিরসন সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD