বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

ফ্যাসিবাদের পুনরুত্থানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ

সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশের স্বার্থ ও গণতন্ত্রের সুরক্ষায় সরকার এবং বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, কালোবাজারি বা সংকট বরদাশত করা হবে না বলেও গণমাধ্যমকে জানান তিনি।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের সকল অনিয়ম ও দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন এই নেতা। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘ লড়াইয়ের পর যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। কার্যতই নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

কৃষকদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের অন্নদাতারা যাতে সময়মতো ন্যায্যমূল্যে সার ও বীজ পান, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সার ব্যবস্থাপনায় কোনো ধরনের সিন্ডিকেট বা কালোবাজারি বরদাশত করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। দেশের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে এই ধরনের ইতিবাচক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD