বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

হামে মৃত বেড়ে ১ হাজার ছাড়াল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমকে জানান যে, একই সময়ে এই রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ শিশুতে। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামের কেস এবং উপসর্গের তীব্রতা পর্যালোচনা করে চিকিৎসকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাঠপর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো শিশু চিকিৎসাবঞ্চিত না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD