বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই চাঞ্চল্যকর তথ্য জানাজান সাংবাদিকরা।

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য সংকটের জেরে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নানা ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জোরালো পরিকল্পনা গ্রহণ করে। মিত্র দেশগুলোর এমন কঠোর অবস্থানের কারণে তীব্র কূটনৈতিক সংকটে পড়েছে তেল আবিব।

এরই জেরে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট চিরতরে বন্ধ করে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর পণ্য বর্জনের এই ঘোষণা এবং তার বিপরীতে ইসরায়েলের কনস্যুলেট বন্ধের পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে। সামনের দিনগুলোতে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যেও গভীর প্রভাব ফেলতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD