বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরাইলের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ

অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট ৩০ দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরাইল। গণমাধ্যমকে জানান, বুধবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ দিনের সময়সীমা পার হলে সেখানে কর্মরত ব্রিটিশ কূটনীতিকদের স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন বাতিল করা হবে। কূটনৈতিক মহলে এই নির্দেশ নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে এবং দুই দেশের সম্পর্কে এর কী প্রভাব পড়বে, তা নিয়ে বিশ্লেষণ চলছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতিতে এই সিদ্ধান্ত একটি নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD