সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে কাজ চলছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
ডা. জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন যে, সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য দেশের মাটিতে তাঁর বিচার নিশ্চিত করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন।
আরববাংলা টিভি/ডেস্ক