সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

মদনে দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

নেত্রকোনার মদন উপজেলায় পাঁচ বোতল দেশীয় মদসহ আল আমিন পাশা (২৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত মাদকবিরোধী অভিযের অংশ হিসেবে শনিবার রাতে পৌর সদরের ইমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আল আমিন পাশা মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মাদক চোরাচালান ও অবৈধ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD