সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

পিরোজপুরে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ

পিরোজপুরে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ মো. রাজিব খান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের নিয়মিত অভিযের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় পুলিশ তার তল্লাশি চালিয়ে কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনার পেছনে অন্য কোনো অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD