রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বগুড়ায় বাড়ছে এইচআইভি সংক্রমণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

বগুড়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি বা মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সংক্রমণ। গত ১৯ মাসে জেলার বিভিন্ন বয়স ও পেশার ৯৩ জনের শরীরে মরণব্যাধি এই এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসাবিজ্ঞান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের এবং এটি প্রতিরোধে এখনই কার্যকর সামাজিক ও চিকিৎসাগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি শনাক্ত হওয়া আক্রান্তদের মধ্যে প্রায় ৮৭ শতাংশই পুরুষ। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন মোট ৯ জন। এর মধ্যে কেবল চলতি বছরের প্রথম সাত মাসেই মৃত্যু হয়েছে তিনজনের। চিকিৎসকদের মতে, ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক, সচেতনতার অভাব এবং বিভিন্ন ধরনের সামাজিক ও শারীরিক অসচেতনতার কারণে এই সংক্রমণ ক্রমাগত বাড়ছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্তদের যথাযথ কাউন্সেলিং এবং নিয়মিত চিকিৎসার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি না পেলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD