রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সদরপুরে আড়িয়াল খাঁ নদে বাঁধের দাবিতে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৫ পূর্বাহ্ণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙন থেকে বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও নদীপারের দুর্গত বাসিন্দারা। সম্প্রতি নদীতীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী এই প্রতিবাদ ও দাবি জানান।

নদীভাঙনে ইতোমধ্যে এই অঞ্চলের প্রায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি শত শত বিঘা উর্বর কৃষিজমি নদী ও অতল গর্ভে হারিয়ে যাওয়ায় চরম খাদ্য অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ভাঙনের তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নিলে এখানকার মানচিত্র থেকে অনেক গ্রাম মুছে যাওয়ার উপক্রম হয়েছে বলে গণমাধ্যমকে জানান স্থানীয়রা।

শনিবার আয়োজিত এই মানববন্ধনে অংশ নেওয়া মানুষেরা দ্রুত আড়িয়াল খাঁ নদে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD