রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সড়ক অবরোধের পর মিলল সার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহের শৈলকূপায় চাহিদামতো রাসায়নিক সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার উপজেলার ব্যস্ততম গাড়াগঞ্জ বাজারের প্রধান সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় ডিলার ও গুদাম মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের চাহিদামতো ইউরিয়া ও টিএসপি সার দিচ্ছেন না। অথচ পর্যাপ্ত সার গুদামেই মজুত রয়েছে। মাঠের ফসল রক্ষায় যখন সারের তীব্র প্রয়োজন, তখন ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও সার মিলছে না। বাধ্য হয়েই পেটের দায়ে এবং ফসল বাঁচাতে রাজপথে নেমে আসতে হয়েছে তাদের।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করার চেষ্টা চালায়। পরে গুদাম খুলে কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে সার বিতরণের তাৎক্ষণিক আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ কৃষকরা। এ বিষয়ে গণমাধ্যমকে জানান, প্রশাসনের তদারকিতে দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD