রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ত্রিশালে বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুঃখজনক ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামী ফারুক আহমেদের সাথে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন জুলেখা খাতুন। চলন্ত অবস্থায় হঠাৎ করেই তার পরিহিত ওড়নাটি বাইকের পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি বাইক থেকে ছিটকে মহাসড়কের ওপর সজোরে পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুলেখা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। আহত স্বামী ফারুক আহমেদকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় নিহত নারীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD