প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকটকে পুঁজি করে যারা দেশে অরাজকতা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বহু শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষ এই জ্বালানি সমস্যা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এবং সরকার এই বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
সরকার প্রধান আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের লুটপাট ও দুর্নীতির কারণে আজ সাধারণ মানুষকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে বিভিন্ন সিন্ডিকেট তৈরি করেছিল। সেই সিন্ডিকেট ভাঙতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক