শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিরোধী দল ৭১-এর রূপ ধারণ করে: এ্যানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

বিরোধী দল সংসদে সুন্দর সুন্দর কথা বললেও বাইরে গিয়ে স্বাধীনতার সময়ের, অর্থাৎ ১৯৭১ সালের রূপ ধারণ করে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা বলে বিরোধীদের লংমার্চ কর্মসূচি কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যেদিন আমরা শপথ নিয়েছি,

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নানা কর্মসূচি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই মন্ত্রীর এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক ধারায় বিরোধী দলের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হলেও মাঠের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সহ্য করা হবে না বলে নীতিনির্ধারক মহলের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিশেষ করে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ রয়েছে। জনগণের অধিকার ও দেশের সার্বিক নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD