বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের তরুণ ভোটারদের রাজনীতিতে হতাশা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ

ব্রিটিশ রাজনীতিতে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ এখনো বড় ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছেন। সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ও তার আর্থিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের সম্ভাবনার মধ্যেও জনমত জরিপে রিফর্ম ইউকে প্রধান দলগুলোর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

গণমাধ্যমকে জানান কলামিস্ট আদিত্য চক্রবর্তী, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি ব্রিটিশ তরুণ ভোটারদের মধ্যে এক ধরণের গভীর হতাশা কাজ করছে। দেশের প্রচলিত শাসনব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর কার্যকারিতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তরুণ প্রজন্মের এই অসন্তোষ আগামী দিনে যুক্তরাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাজ্যের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের আস্থা অর্জন করতে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোকে নতুন কৌশল গ্রহণ করতে হবে। নাইজেল ফারাজের উত্থান এবং তরুণদের এই হতাশার বিষয়টি ব্রিটিশ গণতন্ত্রের জন্য একটি নতুন মোড় হিসেবে দেখা দিচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD