রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১১:১০ am

কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের উদ্দেশে রাজধানী থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১৬ আগস্ট) সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর কিশোরগঞ্জে এটিই তার প্রথম সফর।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে রয়েছে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত ও বিতরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান।

সফরের শুরুতে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ করবেন তিনি।

পরে কটিয়াদী উপজেলায় গিয়ে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং নির্বাচিত সেরা মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দুপুরের পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের হাতে সম্মানি ভাতা তুলে দেওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD