শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হঠাৎ সংবাদ সম্মেলন ডাকল আওয়ামী লীগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৮:১১ পূর্বাহ্ণ

হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে কী কারণে এই সংবাদ সম্মেলন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে দলের অবস্থান নিয়ে কথা বলবেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা। এছাড়া উদ্বোধন করা বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল নিয়েও কথা বলতে পারেন তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD