বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

হরতালবিরোধী সমাবেশে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৭:৪০ পূর্বাহ্ণ

কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে অংশ নিয়ে বিল্লাল হোসেন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিল্লাল হোসেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ৪ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন।

নগরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিল্লাল হোসেন মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। পরে তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

কুমিল্লা আদর্শ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানতে পারেননি। বিষয়টি জেনে তিনি পরে জানাতে পারবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD