সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

ছোট লক্ষ্য তাড়ায় বড় বিপদে পড়েছে বাংলাদেশ। টপ অর্ডারের পর ব্যর্থ মিডল অর্ডার। ৭০ রান তুলতেই সাজঘরে ৬ ব্যাটার। তাই ২৩০ রানের লক্ষ্যটাও এখন বাংলাদেশের জন্য অনেক লম্বা পথ। তবে আশার আলো হয়ে এখনো উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭০ রান তোলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মাহমুদউল্লাহ ও মেহেদি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পথ হারায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন আরিয়ান দত্ত। এই স্পিনারের গুড লেন্থের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এডজ হয় লিটনের। লেগ স্লিপের দিকে খানিকটা সরে এসে সহজ ক্যাচ নিয়েছেন এডওয়ার্ডস। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৩ রান করেছেন লিটন।

পরের ওভারেই ফিরেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। তার আউটের ধরন ছিল আরো দৃষ্টিকটু। অফ স্টাম্পের বাইরে পরে লাফিয়ে উঠা বল টেনে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৩ চারে তামিম করেছেন ১৫ রান।

দুই ওপেনারকে হারিয়ে দল যখন ধুঁকছে তখন বিপদ আরো বাড়ান নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি। প্রথম স্লিপে খানিকটা ডানদিকে সরে দারুণ ক্যাচ নিয়েছেন ফন ভ্যাক। ৯ রান করে শান্ত ফেরায় দলীয় ফিফটির আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালো বাংলাদেশ।

বিশ্বকাপের শুরু থেকেই অফফর্মে সাকিব আল হাসান। বিশেষ করে ব্যাটিংয়ে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ছন্দে ফিরতে দিন দুয়েক আগেই দেশে ফিরে তার ছোট বেলার কোচের পরামর্শ নিয়েছেন। এতকিছুর পরও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না তিনি। ফন ম্যাকারানের রাইজিং বলে ব্যাট চালিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ রান।

সাকিব ফেরার চার বল পরই ফিরলেন মেহেদি মিরাজও। বাকিদের আসা-যাওয়ার মধ্যে একও প্রান্তে সাবলীল ছিলেন মিরাজ। হাঁটছিলেন ফিফটির পথে। তবে বাস ডি লিডি থামালেন এই ব্যাটারকে। খানিকটা খাটো লেন্থের বলে কাট করতে গিয়ে মিরাজের ব্যাটের কানা ছুঁয়ে বল গেছে উইকেটকিপারের হাতে। সাজঘরে ফেরার আগে মিরাজের করেছেন ৪০ বলে ৩৫ রান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD