চলতি বিশ্বকাপেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। সেদিন তারা শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রান টপকে গিয়েছিল। এবার তার চেয়ে আরও বড় লক্ষ্য পেরোনোর পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু রাচিন রবীন্দ্র’র সেঞ্চুরি এবং ড্যারিল মিচেল ও জিমি নিশামের ফিফটির পরও জয়ের দ্বারপ্রান্তে গিয়েই হতাশায় পুড়তে হলো কিউইদের। ফলে অস্ট্রেলিয়ার নেওয়া ৩৮৯ রান নাগালের বাইরেই থেকে গেল। রুদ্ধশ্বাস ম্যাচে প্যাট কামিন্সের দল ৫ রানে জিতেছে।