শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আরামবাগে জামায়াত নেতাকর্মীদের ঢল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশের মৌখিক অনুমতি মেলার পর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর আরামবাগ এলাকা। চারপাশে বিভিন্ন গলি দিয়ে সমাবেশস্থলে মিলিত হচ্ছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গলি দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে প্রবেশ করেন হাজার হাজার নেতাকর্মীরা।

এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা সমাবেশস্থলে মিলিত হওয়ার পর নিরাপত্তা জোরদার করছে পুলিশ। পুলিশের শর্টগানধারী সদস্যদের ব্যারিকেডের সামনে রেখে সতর্ক অবস্থানে দেখা গেছে। পুলিশের পাশাপাশি যোগ দিয়েছে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক কর্মী বলেন, যে জীবন আল্লাহর সে জীবনে বুলেট কিংবা কোনো ঘাতকের ভয় করে না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা সব সময় মাঠে ছিলাম এখনো আছি। আমাদের নেতাকর্মীদের সমাবেশ স্থলের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবুও বিভিন্নভাবে অনেকেই স্থলে জড়ো হয়েছে।

এর আগে এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD