শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে নেতাকর্মীদের উৎসাহ দিতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৬:০৮ পূর্বাহ্ণ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ দুপুর ২টায় শুরু হবে। তার আগে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। দেশাত্মবোধক গান ও কবিতা নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। তার আগে সমাবেশস্থলে আসতে থাকা দলীয় নেতাকর্মীদের উৎসাহ দিয়ে চাঙ্গা রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকসংগীতশিল্পী প্রীতি সরকারের জয় বাংলা গান দিয়ে শুরু করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মীর্জা আজম, এস এম কামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD