শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৫:১৪ পূর্বাহ্ণ

নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷

শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা৷

এদিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল।

এছাড়া মহিলা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এখন সমাবেশ শুরুর অপেক্ষা করছেন নেতাকর্মীরা।

গতকাল রাতে আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD