রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সাইনবোর্ডে চলছে তল্লাশি, যান চলাচল কম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৪:২৯ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ভোর থেকেই চলছে পুলিশের তল্লাশি। যাত্রী কিংবা পথচারীকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ খুলে তল্লাশি চালানো হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচল কম থাকায় জনসাধারণকে পোহাতে হচ্ছে ভোগান্তি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফতুল্লা থানা ও ডিএমপি পুলিশ সাইনবোর্ডে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান। ভোর থেকে সকাল ৯টা ১৫টা মিনিট পর্যন্ত কোনো প্রকার মিছিল চোখে পড়েনি।

সাইদুর রহমান নামের এক যাত্রী বলেন, সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি যাব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছি না। গণপরিবহন না পেয়ে অনেককেই বাড়তি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যেতে দেখা গেছে। এদিকে সাইনবোর্ডে সাদা পোশাকধারী পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD