মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের ‍মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪ জন, দক্ষিণে ৩৩ জন, খুলনায় ৪০ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ১২ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ৭৫২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮৭৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD