বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সিঙ্গাইরে বঙ্গবন্ধু শর্টপিচ ক্রিকেট ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন টুলু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৩:৫২ pm

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর, মানিকগঞ্জ: জমকালো আয়োজন ও উৎসবমুখোর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবনন্ধু শর্টপিচ ক্রিকেট ২০২৩-এর ফাইনাল খেলা। ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু। ফাইনাল খেলা দেখতে মাঠে ভীর করে শত শত দর্শক।

অন্যদিকে প্রধান অতিথির আগমণ উপলক্ষে ছিল বিশেষ আয়োজন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। দর্শকদের মোহ মোহ করতালি ও জয় বাংলা স্লোগানে ভরে উঠে মাঠ প্রাঙ্গন, কেউ এসেছেন খেলা দেখতে আবার কেউ এসেছেন তাদের প্রিয় নেতা প্রধান অতিথি দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে একটি বারের জন্য দেখতে। প্রধান অতিথির আগমণে যেন আনন্দে আত্মহারা দর্শক, খেলোয়ারবৃন্দ ও আয়োজক কমিটির সবাই। প্রধান অতিথি দেওয়ান জাহিদ আহমেদ টুলু তার মূল্যবান বক্তব্য পেশ করেন এবং তিনি নিজ হাতে বল করে ফাইনাল খেলার শুভ সুচনা করেন।

খেলাটি উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার রাজনগর যুব সংঘের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামির্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে-এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফয়জুল ইসলাম খান ও যুব লীগ নেতা সেন্টু শাহীন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জামির্তা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন ও ক্রীড়া সংগঠক শাহাদাৎ সায়েমের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন সজিব হোসেন ও খোকন আহমেদ।

খেলায় আলীনগর ক্রিকেট একাদশকে পরাজিত করে কাঞ্চনগর স্পোর্টস ফেয়ার ৮ উইকেটে বিজয়ী হন।

টসে জিতে কাঞ্চনগর স্পোর্টস ফেয়ার দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আলীনগর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কাঞ্চনগর স্পোর্টস ফেয়ার দলকে ১৭৪ রানের টার্গেট দেয়। ৪ বল বাকি থাকতেই ১৭৭ রান করে ৮ উইকেট বিজয়ী হন কাঞ্চনগর স্পোর্টস ফেয়ার।

খেলায় চ্যাম্পিয়ন দল কাঞ্চনগর স্পোর্টস ফেয়ার এর খেলোয়ার সোহেল ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া এদিন উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ডাউটিয়া বাজারে পৃথক দুই নির্বাচনী পথসভা করেন মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জেলা পরিষদ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ফয়জুল ইসলাম খান ও যুব লীগ নেতা সেন্টু শাহীন।

এসময় পৌর কাউন্সিলর মো. শামছুল ইসলাম, মো. কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক দেওয়ান কামাল হোসেন ও পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD